বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন টেকনাফের নাজিরপাড়া বিওপিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা আটক করেছে। আটককৃত ইয়াবার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ইয়াবা আটক করা হয় বলে জানিয়েছেন ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক মো. নাজমুস সাদাত সৌম্য।

তিনি আরও জানান, সুবেদার মো. ইউছুফ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়।

তিনি জানান, আটককৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ