চাঁদের রুপালি থালাটা যেন একটু বেশিই বড় ও উজ্জ্বল। ঈষৎ বাদামি শরীরের রুপালি চাঁদ যেন আরও মায়াবী। চাঁদের এ ধরনের রূপসি রূপকে সাধারণত হানিমুন হিসেবে অভিহিত করা হয়।

প্রতিবছর জুন মাসের উত্তরায়নের সময় এটি নিয়মিতই ঘটে। কিন্তু এ বছরের হানিমুন বয়ে এনেছিলো বিশেষ আবেদন। কারণ রাতটি ছিলো একই সঙ্গে ফুলমুন বা পূর্ণিমা।
১৩ জুন অর্থাৎ গতরাতের চাঁদটি ছিল সেই পূর্ণিমা রাতে চাঁদের রূপসি আবেদন বা ফুলমুনে হানিমুন।
আর পূর্ণিমার রাতে এ ধরনের মধুচন্দ্রিমা সর্বশেষ পৃথিবীবাসী দেখেছিলো ১৯১৯ সালের ১৩ জুন। একই ঘটনা মর্ত্যবাসী আবারও ২০৯৮ সালের ১৩ জুনের আগে চাক্ষুস করতে পারবে না।
তাই গতরাতে যারা চাঁদের এই রূপ দেখেছেন, তারা নিজেদের বিরল সৌভাগ্যবান ভাবতেই পারেন।
ঢাকা, ১৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





