পাবনার বেড়া উপজেলায় ছেলেধরা সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সিএন্ডবি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

তিনি জানান, কয়েকদিন ধরে এলাকায় ছেলেধরা আতংক বিরাজ করছে। দুপুরে এ তিনজনকে সন্দেহ হলে স্থানীয়রা আটক করে পিটুনি দেয়। এত ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এএইচ