কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ময়নাতদন্তের আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে লাশ বের করে নিয়ে যাওয়ার সময় মো. হাবিবুর রহমান হাবিব (২৫) নামে এক বহিরাগত এ্যাম্বুলেন্স চালককে আটক করেছে পুলিশ। সোমাবার সকাল ৬টার দিকে তাকে আটক করা হয়।
ঢামেক হাসপাতাল ক্যাপাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, জামালপুর থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শনিবার ঢামেক হাসপাতালে ভর্তি হন ইব্রাহীম (২৭) নামে এক যুবক। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সোমবার ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তিনি জানান, লাশটি মেডিকেল কর্তৃপক্ষ জরুরি বিভাগের মর্গে রেখেছিল। নিহত ইব্রাহীমের পরিবারের সঙ্গে আটক হবিবুর রহমান আট হাজার টাকার বিনিময়ে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করবে বলে ঠিক করেন।
সকালে মর্গ থেকে লাশ বের করে নিয়ে যাওয়ার সময় ঢামেক হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশে দেয়।
তিনি জানান, পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
এমকে





