টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপারে ঈব্রাহিমাবাদ রেল স্টেশনের কাছে ঢাকা থেকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগিসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এঘটনায় ট্রেনের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান জানান, ঢাকা থেকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা ৫৫ মিনিটের সময় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের স্টেশনের কাছে এলে ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।
পরে ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে ট্রেনটির লাইনচ্যুত বগি উদ্ধার করে। তবে ওই রেলপথের অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
ঢাকা, ১৯সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





