বেনাপোল বাজারের ইলেকট্রিক ব্যাবসায়ি এবং বাজার কমিটির যুগ্ম সাধারন সম্পাদক টিপু সুলতান ওরফে বাদশাহ মল্লিককে মিথ্যা অভিযোগে র‌্যাব কর্তৃক আটকের প্রতিবাদে তার নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোল প্রেসক্লাবে বাজার কমিটি এবং তার পরিবার সংবাদ সম্মেলন করেন।

শুক্রবার বেলা ১১ টার সময় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বাজার কমিটির সেক্রটারি ওহেদুজ্জামান দুদু তার বক্তব্য বলেন আলহাজ বাদশাহ মল্লিক বাজারের একজন ইলেকট্রিক ব্যবসায়ি। তাকে বৃহস্পতিবার বেলা ১০ টার সময় কেবা কারা ডিবি পরিচয়ে সাদাপোশাকে একটি মাইক্রোবাসে তার নিজ দোকান মেসার্স মল্লিক ইলেকট্রিক থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপর ঐদিন রাত্রে তাকে বেনাপোল থানায় সোপর্দ করে। পরে জানা যায় তাকে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন ধরে নিয়ে গিয়েছিল।

তাকে মিথ্য মামলা দিয়ে চালান দেওয়ার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোল বাজারের সকল দোকানপাট বন্ধ রাখা হয়েছে। যতক্ষন পর্যান্ত তাকে মুক্তি দেওয়া না হবে ততক্ষন পর্যান্ত বাজার কমিটি আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি সংবাদ সম্মেলনে ঘোষানা দেন।

বেনাপোল বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান (আযু) বলেন মিথ্যা অভিযোগ বাদশাহকে আটক করা হয়েছে। তার যদি রবিবার এর ভিতর জামিন না হয় তা হলে যশোর বেনাপোল সড়ক সহ বাজার এবং আমদানি রফতানি ব্যবসা বন্ধ করে দেওয়া হবে।

বাদশাহ মল্লিকের স্ত্রী জামিলা বেগম জানান, আমার স্বামীকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে আটক করায় আমরা মর্মাহত। তার অনতি বিলম্বে নিশঃর্ত মুক্তি চাই। তিনি আরো জানান, তার স্বামীকে বৃহস্পতিবার সারাদিন আটকে রেখে রাত্রে বেনাপোল পোর্ট থানায় সপর্দ করে র‌্যাপিড এ্যাকশান ব্যাটলিয়ন র‌্যাব। পরে অস্ত্র ও ফেনসিডিল দিয়ে চালান দেওয়া হয়েছে, যা সম্পুর্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন।

নাসির/এআই