চট্টগ্রামে ৫০১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিয়াজ (৩০) এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম র‌্যাব-৭ এর সদস্যরা নগরীর লাকা রিয়াজ উদ্দিন বাজার অভিযান চালিয়ে এই যুবককে গ্রেফতার করে।

র‌্যাব-৭ এর গণসংযোগ বিভাগ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে তার দলের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এআই