কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় বাসের ধাক্কায় সেলিম (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশা ছয় যাত্রী।

 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সেলিম জেলার মিরপুর উপজেলার গোবিন্দপুর এলাকার খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সকালে ত্রিমোহনী এলাকায় কুষ্টিয়াগামী একটি বাস পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর সময় বাইসাইকেল আরোহী সেলিমকেও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

এইচ ই