রাজধানীর লালবাগের কাজী রিয়াজ উদ্দিন রোডের একটি বাসায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরেক শিশু আহত হয়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই বাসার দুই শিশু মিরাজ (৮) ও নিহা (১০) বারান্দায় খেলছিল। এ সময় কে বা কারা সেখানে একটি ককটেল ছুড়ে মারে। বিকট শব্দে বিস্ফোরিত হয় ককটেলটি। এতে উভয় শিশু আহত হয়। বাড়ির লোকজন বিস্ফোরণের শব্দ ও শিশুদের চিৎকার শুনে এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়। বিকাল ৫টার দিকে চিকিৎসকরা মিরাজকে মৃত ঘোষণা করেন।

কেএইচ