সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অবরোধে নাশকতার অভিযোগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নাশকতা রোধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
এমকে





