সিরাজগঞ্জে শিশুকন্যাকে হত্যা করে আত্মহত্যা করেছেন বাবা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার শহীদগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মৃত আব্দুল মজিদের ছেলে সেলিম উদ্দিন (৩৫) ও তার শিশুকন্যা তোহা (৮)।পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সদর থানা ওসি হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএ





