রাজধানীর মতিঝিল থেকে ওয়াকিটকি ও খেলনা পিস্তলসহ ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ধারী চার প্রতারককে আটক করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) তাদের আটক করে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিবি দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মাসরুকুর রহমান খালেদ বিষয়টি জানান।
আটক চার প্রতারক হলো- শফিকুল, আপেল, ইব্রাহীম ও ইমরান। তাদের কাছ থেকে ওয়াকিটকি ও খেলনা পিস্তল ছাড়াও ডিবির জ্যাকেট, হাতকড়া ও লাঠি জব্দ করা হয়েছে। চার প্রতারকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান মাসরুকুর রহমান খালেদ।
এমএনজে





