রাজধানীর ডেমরার কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের পরিদর্শক এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এএইচ