রাজধানীর মিরপুরের হাজীরোড এলাকা থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টায় সায়দুর রহমান (৩৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের আত্মীয় হাফিজুর রহমান জানান, সায়দুর রহমান মিরপুর হাজীরোডের এ/১/এ নম্বর বাসায় কেয়ার টেকারের কাজ করতেন। বৃহস্পতিবার রাতের কোনো এ সময় কে বা কারা তাকে গুলি করে হত্যা করে বাসার সামনে লাশ ফেলে রেখে যায়। ভোরে একজন রিকশাচালক লাশ দেখে মিরপুর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ঘাড়ে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। তার গ্রামের বাড়ি জামালপুরে।
[b]ঢাকা, ১৪মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
জাতীয়
রাজধানীতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার