দৃষ্টি নন্দন হাতির ঝিলের পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়ানো দরকার। সেই সাথে প্রশাসনকে কিছু সিদ্ধান্ত নেওয়া অতীব জরুরী।

এছাড়া মোবাইল ক্যান্টিনগুলো তদারকী করা দরকার।সরেজমিন ঘুরে দেখা গেছে, এসব ক্যান্টিন হতে যত্রতত্র ময়লা ফেলানো হয়। খাবার গ্রহনকারীরা এদিক সেদিক ময়লা ফেলে থাকেন বেশী।

এদিকে, প্রকাশ্য ধুমপান করা হচ্ছে এখানে। বাদামসহ অন্যান্য খাবারের উচ্ছিষ্টাংশ যেখানে সেখানে ফেলে হাতির ঝিলের পরিবেশ নষ্ট করা হচ্ছে প্রতিনিয়ত। যত্রতত্র ফেলা হচ্ছে সিগারেটের অবশিষ্টাংশ।

তদারকির অভাবে যত্রতত্র প্রশ্রাব করা হচ্ছে, মারাত্মকভাবে নষ্ট হচ্ছে হাতির ঝিলের পরিবেশ।

তাই নগরীর এই মনোরম স্থানটির সৌন্দর্য রক্ষায় অতিসত্ত্বর নিষিদ্ধ করা হউক প্রকাশ্য ধুমপান। বাদামসহ অন্যান্য খাবার হাতির ঝিলে ফেলে বন্ধ হোক।

পৃথিবীর বিভিন্ন দেশের এমন দৃষ্টিনন্দন স্থান কিংবা পার্কে কখনোই হেটে হেটে খাবার গ্রহন করা হয় না, যত্রতত্র ফেলা হয় না ময়লা আবর্জনা।

তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, হাতির ঝিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হোক। অন্যথায় দৃষ্টিনন্দন হাতির ঝিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে এবং মেয়র মহোদয়কে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনে এগিয়ে আসতে হবে বলে মনে করেন নগরবাসী।