সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত আরও ২ যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের চন্দ্রা নবীনগর মহাসড়কের কবিরপুর নামক স্থানে ঢাকাগামী একটি অকেজো বাসকে পিছন থেকে এস আর পরিবহনের একটি নৈশ কোচ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অকেজো বাসের হেলপারসহ দুজন মারা যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু'টি উদ্ধার এবং ঘাতক বাসটি আটক করেছে বলে জানা গেছে।

এএস