সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে দিনাজপুরের ৫টি উপজেলার প্রায় ২ হাজার পরিবার শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে।

এদিন সকাল সোয়া ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে আয়োজিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান।

ঈদের জামাত শেষে মুসল্লিরা বিশ্বের সব মুসলমানকে একই দিনে ঈদ উদযাপনের আহ্বান জানান।

এছাড়াও সদর উপজেলার পাহাড়পুর, খানসামা উপজেলার পকেরহাট, বিরল উপজেলার বালান্দোর, কাহারোল উপজেলার জয়নন্দ ও মুকুন্দপুর এবং চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম এলাকায় শুক্রবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এমএ