জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের লালিপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় তৈরি সামুরাইসহ নাজমুল হুদা (২২) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়। নাজমুল হুদা জয়পুরহাট সদরের পার্বতীপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে লালিপাড়ায় পাঁচজনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টের পেয়ে পুলিশের একটি টহল দল তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সামুরাইসহ নাজমুল হুদাকে আটক করে পুলিশ।
জয়পুরহাট থানার অফিসার ইন চার্জ (ওসি/তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সিরাজুল ইসলাম সিরাজ আরও জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক নাজমুল হুদাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
কেএইচ





