ময়মনসিংহের তারাকান্দায় এক অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সকালে উপজেলার বকশিমুল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে দুপুরে ময়না তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ওই তরুণীর গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছে।
ওসি জানান, হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা, এটি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ওএফ





