কুয়াকাটায় শোকাবহ ১৫ আগষ্ট ম্মৃতি চারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল দশ টায় শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের একাদশ, দ্বাদশ ও ডিগ্রি শ্রেনীর সকল শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।

কলেজেরে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিএম সাইফুর রহমানের সভাপত্বিতে এ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে তিনটি সেশনে আলোচনা করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকালটির চেয়ারম্যান ড. মনিরুজ্জামান শাহিন।

এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজ (বিআইটিসি)’র অধ্যক্ষ মো. আনিসুর রহমান, কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ফরিদ উদ্দিন খানও আবুল হোসেন খান প্রমুখ।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, শোকাবহ আগষ্ট মাস বাংঙ্গালী জাতীর জন্য কালো অধ্যায়। দেশ স্বাধীনের পর ৭৫ সালে ১৫ আগষ্ট রাতে নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। এ ইতিহাস প্রতিটি শিক্ষার্থীদের জানতে হবে এবং তার আদর্শ ধারণ করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর সাফল্য গাথা কর্মজীবন ও মুক্তিযুদ্বের ওপর আলোচন সভা ও রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীর সক্রিয় অংশ গ্রহন নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের এবিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।

শিক্ষকদের উদ্যেশে প্রধান আলোচক ড. মনিরুজ্জামান শাহিন আরোও বলেন শিক্ষার্থীরা যাতে বিপদগামী হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িয়ে না পড়ে এবিষয়ে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক মূল্যবোধ তৈরী করার অনুরোধ করেন তিনি। উক্ত অনুষ্ঠানটি সঞ্চলানার দায়িত্ব পালন করেন,কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক শহিদুল ইসলাম শাহিন।

এমবিএইচ