স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

সচিব জানান, যে কেউ ব্যক্তিগত কারণে পদত্যাগ করতে পারেন। জানা যায়, দুদকের তদন্তে প্রমাণিত এই ভুয়া মুক্তিযোদ্ধার চাকরির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছর ডিসেম্বর মাসে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা না হয়েও এম এম নিয়াজ উদ্দিন মিয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে অসদাচরণের অপরাধ করেছেন। এরপর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তাঁর সনদ বাতিল করে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তিনি গত সপ্তাহে এর জবাব দেন।

কেএইচ