রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-২০১৭ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সোমবার সকাল ৯টা থেকে আইন অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটের বিজোড় রোলধারীদের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। এর পরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জোড় রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিজনেস স্টাডিজের (ডি ইউনিট) বাণিজ্য গ্রুপের ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অবাণিজ্য গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার মোট ৪ হাজার ৭১৩টি (কোটাসহ) আসনের বিপরীতে ১ লাখ ৭৮ হাজার ৯৪৯টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি আসনের বিপরীতে ৩৮ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহন করছেন।
ভর্তি পরীক্ষার ফলাফল http://admission.ru.ac.bd ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
জেড





