নড়াইলে ফারজানা খানম নামে এক প্রতিবন্ধী নারীকে বিয়ে করে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে এক এনজিও কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সাব্বির হোসেন ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এর পরিচালক।
বুধবার দুপুরে নড়াইল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফারজানা খানম অভিযোগ করেন, ২০১৪ সালের ২৮ জুন ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের নড়াইল প্রকল্পের পরিচালক সাব্বির হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
গত ৫ সেপ্টেম্বর সাব্বির ফারজানার পরিবারের সামনে তাকে ব্যাপক মারধর করেন ও এই বিয়ে অবৈধ দাবি করেন। পরে ১৩ সেপ্টেম্বর সাব্বিরের স্বাক্ষরযুক্ত একটি তালাকনামা ফারজানাকে পাঠিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। এ সময় প্রতিবন্ধী সংগঠনের নেতাসহ স্থানীয় নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএ
জাতীয়
প্রতিবন্ধী নারীকে বিয়ে করে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ
নড়াইলে ফারজানা খানম নামে এক প্রতিবন্ধী নারীকে বিয়ে করে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে এক এনজিও কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সাব্বির হোসেন ডিজঅ্যাবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এর পরিচালক। বুধবার দুপুরে নড়াইল প্রেসক্লাবে আয়োজিত





