ময়মনসিংহের এডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতেঅত্র কলেজের অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পৌরসভার মেয়র জনাব মো: ইকরামুল হক টিটু ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেবক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আবু আহম্মদ আল মামুন, অত্র কলেজের সভাপতি প্রফেসর ড. মো: আলী আশরাফ, আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জনাব মো: আ: মোতালেব, অত্র কলেজের পরিচালক মো: আব্দুর রাজ্জাক।
পরীক্ষার্থীরা ভালো ফলাফলের মাধ্যমে অত্র কলেজের তথা ময়মনসিংহের মুখ উজ্জ্বল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান অতিথি মো: ইকরামুল হক টিটু। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে পরীক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো: সাইফুল্লাহ।
কেএইচ





