রাজধানীর খিলগাঁওয়ে জামাল উদ্দিন (৩৮) নামে এক নিরাপত্তাকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। জামালের বাড়ি গোপলগঞ্জের কাশিয়ানী উপজেলার বেশপুর গ্রামে। তার বাবার নাম মো. সাত্তার।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জামাল উদ্দিন পূর্ব গোড়ান আবুল কালাম আজাদের বাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ওই বাড়ির লোকজনের কাছ থেকে আমরা জানতে পারি সকালে তিনি বাসার সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে যান। এতে তার মাথায় রক্তক্ষণ হয়। দ্রুত তাকে উদ্ধার করে খিদমাহ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ওই হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, মরদেহটির মাথায় থেঁতলানো রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ওএফ





