বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দিনাজপুরের সর্দারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শুভ (১৮), সাদিকুল ইসলাম (৩৫), মোসাদ্দেক হোসেন (১৮)।
আহত সাদিকুলের বাবা মফিজুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর দিয়ে পুকুরের পানি তোলার সময় বিদ্যুতের তার ছিড়ে পানিতে পড়ে। প্রথমে শুভ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী সাদিকুল ও মোসাদ্দেক মারা যান।
শশরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা. ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





