কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়ার ঘোনা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ প্রকাশ মজিদ বলিকে (৭৫) মঙ্গলবার ভোর ৬টার দিকে বাটাখালী ব্রিজের পাশে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আওয়ামী লীগ নেতা একই এলাকার মৃত ওমর আলীর ছেলে। নিহতের ছেলে মিজান জানান, ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।তার বাবাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ফারুক/ এমবিএইচ