সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-কন্যা ও বাবাকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নে শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণগাঁও গ্রামে নিজের বাবা, স্ত্রী ও কন্যাকে খুন করে আলফু মিয়া নামের ওই ব্যক্তি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে টাইমনিউজবিডিকে জানান, ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত বলে এলাকাবাসী জানিয়েছেন।

ঢাকা, ২১ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ