নারায়ণগঞ্জের সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এলাকা থেকে ছাত্রশিবিরের নেতাকর্মী সন্দেহে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। আটকের এক পর্যায়ে তাদের উপর লাঠিপেটাও করা হয়।
শনিবার বেলা ১১টায় লোক ও কারুশিল্প জাদুঘরের প্রধান ফটকের সামনের সোনারগাঁও মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
সোনারগাঁও থানা পুলিশের উপপরিদর্শক মাহমুদ হাসান ও সাধন চন্দ্র বসাক এ তথ্য জানান। আটক বেশির ভাগ ব্যক্তির বয়স ১৬ থেকে ২৫ এর মধ্যে। এছাড়া ৩০ থেকে ৪০ বছর বয়সের বেশ কয়েকজন রয়েছেন।
এমএনজে





