চট্রগ্রাম মহানগরীতে ৪০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটকৃকতরা হলেন আবদুর রহিম (২৫) ও রহিম পাঠান (৩৫)।

সোমবার রাত ১১টার দিকে নগরীর তৃতীয় কর্ণফুলি সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাকুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ থেকে এসব ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে এসেছিলেন আটক দুই ব্যক্তি। রাত ১১টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে তাদের আটক করা হয়।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই