টাঙ্গাইল শহরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সোয়া ৯টার দিকে টাঙ্গাইলে কুমুদিনী সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
তবে এতে কেউ হতাহত হয়নি। পরে এলাকাবাসী গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে কিনা নিশ্চিত করতে পারেনি কেউ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টার পরে কুমুদিনী সরকারি মহিলা কলেজের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পাশে বাস রেখে চা পান করছিলেন চালক ও হেলপার। এসময় আকস্মিকভাবে কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে বাসে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পর চালক, হেলপার ও স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটিতে পেট্রোলবোমা হামলা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
জেআই





