ঠাকুরগাঁও সদর উপজেলায় সাপে কামড়ে কেয়া রাণী (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার ঢোলারহাট বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসি সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোরারহাট চায়ের দোকানদার পরেশ চন্দ্রের ভাই আরাজি বঠিনা গ্রামের নরেশ চন্দ্রের শয়নকক্ষে রাতে একটি সাপ ঢুকে। সাপটিকে ঘরে ঢুকার সময় দেখে কেয়া বিষয়টি সে তার মাকে জানায় কিন্তু তারা এতটা গুরুত্ব দেয়নি।

রাতে অতিরিক্ত গরমে নরেশের স্ত্রী তার কেয়াকে নিয়ে ঘরের মেঝেতে ঘুমায়। রাতে কেয়ার বাম হাতের আঙ্গুলেসাপটি কামড় দেয়। এতে কেয়া চিৎকার কর এ সময় কেয়ার স্বজনরা সাপটিকে আটকে একটি বোতলে ভরে রাখে। স্থানীয় ওঁঝা ঝাঁড়ফুকের মাধ্যমে কেয়ার শরীর
থেকে বিষ নামানোর চেষ্টা করে। এরমধ্যে সাপটিকে ছেড়ে দেয় কেয়ার স্বজনরা।

এরপর কবিরাজ শিশুটিকে বাম হাতে দেওয়া বাঁধন খুলে দেয় এবং বিষমুক্ত হয়েছে বলে জানায়। পরে কেয়া ঘুমিয়ে পড়ে। এদিকে রোববার বিকালে তার শারীরিক অবস্থার অবনতিহলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই শিশুটি মারা গেছে।

এআই