চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর পৌর এলাকায় বজ্রপাতে আয়াত আলী (৬০) ও আসাবি বেগম (৫০) নামে স্বামী-স্ত্রী নিহতহয়েছে।

শুক্রবার (০৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার সিকিরচর এলাকার প্রধানিয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা কামাল খান জানান, সন্ধ্যার পর বাড়ির আঙ্গিনায় বোরো ধানের খড় ওঠানোর কাজ করছিলেন আয়াত আলী ও তার স্ত্রী। হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হলে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে ‍তাদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বশির আহম্মেদ খান বিষয়টি জানান।

এমই