বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-ম্যানচেস্টার ফ্লাইট ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন বলেন, লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে থাকে। আপাতত ৭ দিনের জন্য লন্ডন ও ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছে। আগামী ২৯ মার্চ ঢাকা থেকে ওই দুই গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফিরে আসবে।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ ঢাকা থেকে বিবেচ্য (লন্ডন ও ম্যানচেস্টার) দুটি গন্তব্যে বিমানের ফ্লাইট যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর পুনরায় স্থগিতাদেশ কার্যকর হবে।

করোনাভাইরাসের কারণে বাংলাদেশ বিমান এ পর্যন্ত বিশ্বের ১৭টি রুটের সব ফ্লাইট স্থগিত করেছে। দ্বিতীয় মেয়াদে বাড়ানো সময়সীমা অনুযায়ী আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। আর শুধু লন্ডন ও ম্যানচেস্টারে আগামী ৭ দিন পর্যন্ত বিমানের এই স্থগিতাদেশ থাকবে।

এমবি