মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ০৩ (তিন) নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সবচেয়ে বেশি ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। আর রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে ৬৪ মিলিমিটার।

তবে সকাল ৬টার পর ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৬ মিলিমিটার।

বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে এ বৃষ্টিপাত।

তিনি আরো বলেন, বুধবার দিনভর বৃষ্টি হবে। তবে সন্ধ্যার পর রাজধানীতে কিছুট কমতে পারে। বৃহস্পতিবার থেকে কিছুটা কমলেও তা একেবারে থেমে যাবেনা।

এআই