জেলায় ১১ লাখ টাকার ভেজাল পণ্যসহ মো. আকবর হোসেন (৬৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় বাজারে অভিযান চালিয়ে শনিবার বিকেল ৫টায় পণ্য জব্দসহ তাকে আটক করা হয়।
আটক মো. আকবর হোসেন দীঘিরপাড় ইউনিয়নের মূলচর গ্রামের মৃত কালাচান বেপারীর ছেলে।
এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রবিবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় ডিবির ওসি আবুল কালাম আজাদ জানান, দীঘিরপাড় বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের গোডাউনে শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা গোয়েন্দা শাখার মুন্সীগঞ্জের অফিসার ও ফোর্স উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিকেল দ্বারা তৈরি ১৭ হাজার ৫৯২ বোতল যৌন উত্তেজক জিনসিন প্লাস ও ১ হাজার ২০০ বোতল লাহমিনা জব্দ করা হয়। জব্দ করা পণ্যের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১১ লাখ ২৩ হাজার ৯২০ টাকা। এ সময় ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মো. আকবর হোসেনকে আটক করা হয়েছে।
জেআই





