শাহআলীতে আব্দুল বাতেন (৬০) নামের এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি ওই থানার উত্তর বিশিল এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার সকালে জানালার গ্রিলের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করে শাহআলী থানা পুলিশ।
এসআই আব্দুল হামিদ জানান, শাহআলী থানাধীন উত্তর বিশিল এলাকার ৯৭/৪ঘ নম্বর বাড়ি থেকে মাছ ব্যবসায়ী বাতেনের লাশটি উদ্ধার করা হয়েছে। পরে বিকাল পৌনে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে রাখা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের অভাব-অনটনের কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। নিহত আব্দুল বাতেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদরের বলড়া এলাকায় বলে জানা গেছে।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর