মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম তাপস (২৮) বলে জানা যায়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বালিগাঁও বাজার থেকে তাকে আটক করা হয়।
টঙ্গিবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, শুক্রবার দুপুর ৩টায় বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর এক ছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়ে পাশের ছাপড়া ঘরে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশি গৌরাঙ্গের ছেলে তাপস।
পরে এ বিষয়টি ধর্ষিতা স্কুলছাত্রী তার পরিবারকে খুলে বললে মঙ্গলবার সকালে ধর্ষিতার বাবা লিটন মনি বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ দুপুরে অভিযুক্ত তাপসকে আটক করে।
তিনি জানান, বর্তমানে আটক তাপসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া অভিযোগের তদন্ত করা হচ্ছে।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





