বাগেরহাট জেলায় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ির একটি কলাবাগানের পাশ থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার সময়মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
শরণখোলা থানার ওসি আব্দুল খালেক জানান, দুপুরে স্থানীয়রা কলাবাগানের কাছে মাটি খোড়ার চিহ্ন দেখতে পায়।তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মাটি খুঁড়ে ঘটনাস্থলথেকে মৃতদেহগুলো উদ্ধার করেন।
ওসি আরও জানান, এদের একজনের বয়স ৫০-এর কাছাকাছি অন্যজনের বয়স ৩৫।
এমআর





