দেবিদ্বারে মাদক সেবনের দায়ে ২ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার-উল-হালিম। 

থানা সূত্রে জানা যায় , শনিবার সকাল সাড়ে ১০ টায় উপ পরিদর্শক (এস.আই ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাশিকাড়ায়  অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ২জনকে মাদক সেবীকে  আটক করে।

  আটককৃতরা হলো মাশিকাড়া গ্রামের মনছুর আলীর ছেলে  মোঃ রাজীব (১৮), এবং একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ নবী মিয়া (১৮) । পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের নিকট সোপর্দ করলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার-উল-হালিম আসামী রাজীব কে ১  মাসের ও আসামী নবী মিয়া কে ১৫ দিনের মাদক আইনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এসএ