বগুড়ার জেলার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে যাচ্ছিলো। বাসটির ছাদের ওপর অনেক যাত্রী ছিল।এসময় মহাসড়কের পাশে অবস্থিত গাছের ডালের সঙ্গে লেগে ওই দুই যুবক ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এমই





