চট্রগ্রাম বন্দর নগরীর অন্যতম বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। তার পার্শবর্তী এলাকা ৭তলা হতে গোসাইলড়াঙ্গা এলাকায় পানি নেই দীর্ঘ এক সপ্তাহ যাবত। এমন অবস্থায় বিপাকে পড়েছেন সেই এলাকার বাসিন্দারা।

পানি বিহীন এলাকার অবস্থা তুলে ধরতে টাইমনিউজবিডির চট্রগ্রাম ব্যুরোর রিপোর্টার মাসুম কথা বলেন ৭তলা এলাকার মুদি ব্যবসায়ী দীপুর সাথে...তিনি জানান, ‘ভাই আমাদের এলাকায় পানি নেই গত এক সপ্তাহ ধরে। এ ব্যপারে ওয়াসার কাছে কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো এই এলাকার ভাড়াটিয়া। যেখানে স্থানীয় প্রভাবশালীদের অভিযোগ আমলে নিচ্ছে না। সেখানে আমাদের অভিযোগ কে আমলে নিবে।

14797537_196621980775317_1192634230_n

                                                    ছবি: মিজানুর রহমান

তিনি আরও বলেন,বিএনপির মেয়র মনজুর আলম থাকাকালে আমাদের তেমন সমস্যা ছিল না। তবে বর্তমান মেয়র এই ব্যাপারে ব্যর্থ বলে দাবি মুদি ব্যবসায়ী দীপুর।

শেফালি নামে এক গৃহকর্মীর দাবি,তাদের চাওয়া পাওয়া দাম মেলে শুধুমাত্র ভোটের সময়। ভোট চলে গেলে তাদের কোন খোজ খবর রাখে না সরকার। যদি তা নাহত তাদের এই পানির দুর্দশায় দূরীকরণে ব্যবস্থা নিত সরকার। এই গৃহকর্মীর দাবি গরীবদের প্রতি রাজনৈতিক দলগুলো আন্তরিক নেই।

গোসাইলড়াঙ্গা এলাকায় দেখা মেলে পানির জন্য অপেক্ষমান ট্রেইলার্স কর্মী ইসমাইল তিনি জানান,এই এলাকার পানির সমস্যা আজকের না এটা দীর্ঘদিনের। ইসমাইল মনে করেন ওয়াসা যদি একটু আন্তরিক হয় তাহলে পরিত্রাণ মিলবে পানির সমস্যা থেকে।

14794108_196622024108646_556794029_n

                                                          ছবি:মিজানুর রহমান

তবে এই ব্যাপারে ওয়াসার প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন..এই ব্যাপারে আমি কোন মন্তব্য করতে পারব না। কেননা এটা ওয়াসার প্রধান প্রকৌশলীর কাজ।

ওয়াসার প্রধান প্রকৌশলীর অফিসে যাওয়ার পর দেখা মিলে তালাবদ্ধ রুমের। তারপর তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি টাইমনিউজবিডি কে জানান,আমি অফিসের কাজে রাঙ্গুনিয়াতে আছি। আমি রাতে ফিরে অত্র এলাকার দায়িত্বপ্রাপ্তদের সাথে বসে সামাধানের চেষ্টা করব। রাতে এই প্রকৌশলীকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

তবে গোসাইলড়াঙ্গা এলাকার মানুষের দাবি তাদের এই দীর্ঘদিনের এই সমস্যা সামাধানে ব্যবস্থা নিবে স্থানীয় জনপ্রতিনিধিরা ও ওয়াসা কর্তৃপক্ষ।

মাসুম/এমবিএইচ