এবার ঝালকাঠি শহরে স্বয়ং পুলিশ থাকা সত্ত্বেও একটি মন্দিরে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত জেলা শহরের কালীবাড়ি মন্দিরে হামলা চালায়।

হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস‌্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা সম্ভব হয়নি। স্থানীয় বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম সাংবাদিকদের জানান, মন্দিরে কার্তিক পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ২০ জন লোক ইট নিক্ষেপ শুরু করে। পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করেও ইট ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।

জেড