নরসিংদীর রায়পুরা উপজেলায় মজিবুর রহমান (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলাল তুলাতলী গ্রামে ওই ইউপি সদস্যের বাড়ির অদূরে এ ঘটনা ঘটে।

নিহত মুজিবর রহমান ওই গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে। তিনি তুলাতলী ইউনিয়নের ৯নং ওয়াডের ইউপি সদস্য।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মুজিবর রহমান সন্ধ্যার পর গরুর ভুসি কিনতে বাজারের দিকে যায়। বাড়ির অদূরে রায়পুরা-মরজাল আঞ্চলিক সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুজিবুর রহমানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমবি