এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মিরপুর পল্লবীতে রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, পোশাককর্মী ধর্ষণের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন মেয়েটির এক আত্মীয়।
আসামিরা হলেন হানিফ, আনোয়ার ও সাইফুল। তাদের মধ্যে হানিফ ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ধর্ষণের শিকার ওই পোশাককর্মীকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হচ্ছে। তার বয়স ২০ বছর।
জেড





