মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মাসজিদে হামলার প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহন করেছে নারীরা। মঙ্গলবার দুপুর ১২ টায় জতীয় প্রেসক্লাবের সামনে আয়োজীত মানববন্ধনে তাদের অংশগ্রহন করতে দেখা যায়। এ সময় প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় প্রেসক্লাবের আশ-পাশের এরিয়া। সমানতালে নারীদেরকেও উচ্চকিত কন্ঠে স্লোগান দিতে দেখা যায়।

পবিত্র আাল আকসা মসজিদে মুসল্লিদের খুন ও নামাজ বন্ধের ধৃষ্টতার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশ এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

আল্লামা শাহ আরেফ সারতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তাগণ ইসরাইলী স্বৈরদস্যুতন্ত্রের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্ব মানবতাকে্ ঐক্যবদ্ধ্য হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, দুনিয়াব্যাপী সিরিয়া, ইরাক, লিবিয়িা, ইন্ডিয়া, আরাকানসহ বিভিন্ন দেশে ধর্ম-জাতি-গোষ্ঠি ভেদাভেদ করে উগ্রবাদি সাম্প্রদায়িক গোষ্ঠি মুসলমানদের উপর ভয়াবহ হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। যা কোন ভাবেই মেনে নেয়া যায়না। খুনিদের বিরুদ্ধে মুসলমানদেরকে জেগে উঠতে হবে।

সমাবেশে মহানগরী সাধারন সম্পাদক মাঈনুল বারী জাকারিয়া সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।