দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এবং দেশের দক্ষিণাঞ্চলের নদীতে ২ নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার অধিদপ্তর থেকে এ সতর্ক বার্তা জারি করা হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং চট্টগ্রামের নদী অঞ্চলে ২ নং সতর্ক সংকেত দেয়া হয়েছে।
জানা গেছে, ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ