লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ( ২০ আগষ্ট) দুপুরে খন্দকার গোলাম মোর্ত্তূজা (এএসপি) সহকারী পরিচালক মিডিয়া অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে ভোরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বানীনগর এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১৩।  

আটককৃতরা হলেন- উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মৃত ধর্ম নারায়ণের ছেলে ত্রিদীব রায় দোলন (৩৩) এবং একেই গ্রামেরর নূর মোহাম্মদের ছেলে আসাদুল হক বাদল (২২) ও পার্শবর্তি আদিতমারী উপজেলার চরিতাবাড়ি গ্রামেন তোতা মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুষভান্ডারে অভিযান চালায় র‌্যাব। এসময় বেশকয়কজন মাদক বিক্রেতা ইয়াবা নিয়ে মোটরসাইলে করে রংপুরের দিকে যাচ্ছিল। পরে তাদের ধাওয়া করে আটক করে শরীর তল্লাশী করলে ১ হাজার ৪’শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-১৩।  পরে তাদের তিনজনকে কালীগঞ্জ থানায় সোপর্দ করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, ভোর রাতে র‌্যাবের অভিযানে তিনজনকে আটক করে থানায় দিয়েছে র‌্যাব। এই ঘটনায় র‍্যাব সদস্য বাদি হয়ে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের বরেছে র‍্যাব।

নুরনবী/এমবি