ফেনীর ছাগলনাইয়ায় পৃথক অভিযানে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
শনিবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের বিত্তিতে শনিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জের সুলতানা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ জুয়েল (৩০) নামের এক মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করা হয়।
অপরদিকে এর কিছুক্ষণ পর ঘোপাল সমিতি বাজারে অভিযান চালিয়ে মোহাম্মদ মামুন (৩০) নামের আরেক ইয়াবা ব্যবসসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে আরো ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, আটক জুয়েল ব্রাক্ষনবাড়িয়া এলাকার বাদুঘর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলী মিয়া। আর মামুন নোয়াখালীর রামগঞ্জের বাসিন্দা। তার বাবার নাম আনোয়ার হোসেন।
ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল করিম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যপারে ছাগলনাইয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





