কক্সবাজারের উখিয়া থানা পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার-টেকনাফ আরকান সড়কের জাদিমোড়া বটতলী এলাকা থেকে যাত্রীবাহি গাড়ীতে তল­াসি চালিয়ে ১১শ ইয়াবা সহ নরসিংদী জেলার মনহারদী উপজেলার লক্ষনাতালুকদার পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির হোসেন (৩০) কে আটক করেছে।

উখিয়া থানার উপ- পরিদর্শক মোঃ ফজল কাদের পাটোয়ারী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী থেকে সাহাব উদ্দিন নামে ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়। এ ব্যাপারে, মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

এআই